হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার ওপর

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ছবি: আমার দেশ

সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদোজ্জা আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা।

সমবার সকাল সাড়ে ১১টায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল।

তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০টার দিকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমনদোজ্জার ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, এ হামলা একটি সুপরিকল্পিত রাজনৈতিক হামলা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সন্ত্রাস ও দমননীতির মাধ্যমে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা যাবে না। প্রয়োজনে রাজপথে নামারও ঘোষণা দেন নেতারা।

এ সময় প্রশাসনের প্রতি শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; বরং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জিসান আহমদ রাহি, জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব শবনমদ্দোজা জ্যোতি, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমদ শিহাব, ছাত্রশক্তির বিশ্বম্ভপুর উপজেলার আহ্বায়ক শরীফ হোসাইন মিজান প্রমুখ৷

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক