হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মতিউর রহমান মতিন, মো. খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামারগাঁও গ্রামের ইস্কান্দর আলীর ছেলে মো. আব্দুস সুবহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী তরুণী ২০১৭ সালে ছাতক উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০২১ সালের ১১ আগস্ট সন্ধ্যায় তিনি বাড়ি থেকে পাশের জিয়াপুর গ্রামে নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে কৌশলে তাকে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে যায় মতিন ও দিলদার হোসেন। সেখানে তারা জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে তাকে পাশের কামারগাঁও গ্রামে বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো এক দফা ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ আলী ছাতক থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি শেষে আদালত সোমবার এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুর রহমান।

জেডএম

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে