হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে সীমান্তে তিন বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে নূরজাহান বেগম (৪৫) ও নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেয়ে নান্নু শেখ (৪৯)।

পুলিশ জানায়, তারা চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে স্থানীয় আদম ব্যাপারীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। মঙ্গলবার ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। পরে বুধবার বাল্লা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, পাসপোর্ট আইনে মামলা দায়ের করে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক