হোম > সারা দেশ > সিলেট

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরো ৮ কর্মকর্তা কারাগারে

নিয়োগ দুর্নীতি মামলা

সিলেট ব্যুরো

নিয়োগ বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শফিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট অফিসার আব্দুল মুনিম, সেকশন অফিসার রিঙ্কু দাস, চৌধুরী রুম্মান আহমেদ, লোকমান আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা সুরঞ্জিত রঞ্জন তালুকদার, রবিউল আলম বকুল, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রুহুল আমিন। এদিন আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৩ সালে তদন্তে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তদন্তে তৎকালীন উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ১ এপ্রিল দুদকের সিলেটের সমন্বিত জেলা কার্যালয় তৎকালীন উপাচার্য ও রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই বছরের ২৫ এপ্রিল সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইতিপূর্বেও এই একই মামলায় বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪