হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী চিকিৎসক ‍নিহত

সিলেট ব্যুরো

সিলেট নগরীতে পিকআপ ভ্যান ও রিকশার সংঘর্ষে ডা. রহিমা খানম জেসি (৩২) নামে এক নারী চিকিৎসক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

তিনি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। ডা. জেসি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে।

রোববার সকাল ১১টার দিকে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি পিকআপ যাত্রীবাহী রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ ৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিকআপ চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় লামাবাজার ফাড়ির পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক