হোম > সারা দেশ > সিলেট

ঐক্য ও সম্প্রীতির দিরাই-শাল্লা গড়তে চাই: শিশির মনির

উপজেলা প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ঐক্য ও সম্প্রীতির দিরাই-শাল্লা গড়ে তুলতে চাই। তবে সমাজের কাউকে বাদ দিয়ে এই সম্প্রীতি গড়ে তোলা সম্ভব নয়।

বুধবার শাল্লা উপজেলার শাসখাই বাজারে আয়োজিত নির্বাচনি ঐক্য ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, একটি মহল সাম্প্রদায়িকতার ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়। অথচ একজন পুরোহিত, মসজিদের ইমাম, কৃষক ও দিনমজুর—সবাইকে নিয়েই সমাজে সম্প্রীতি গড়ে তুলতে হয়। কাউকে বাদ দিয়ে কখনোই ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের আশায় তিনি রাজনীতিতে এসেছেন। সবার সমর্থন ও সহযোগিতায় দিরাই-শাল্লার সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনে ছাড়বেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শিশির মনির অভিযোগ করেন, বর্তমানে একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে একাত্তরের ঘটনাকে সামনে এনে দিরাই-শাল্লার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত অর্থে সমাজ পরিবর্তন করতে চাইলে বিভাজন সৃষ্টির মানসিকতা পরিহার করতে হবে।

তিনি বলেন, কে সাম্প্রদায়িক আর কে অসাম্প্রদায়িক—এমন তর্ক সমাজকে বিভক্ত করে। সাম্প্রদায়িকতার প্রকৃত অর্থ না জেনেই অনেকেই এসব কথা বলেন।

মৌরাপুর গ্রামের যুবক সুব্রত দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মন্টু চন্দ্র দাস। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না: শিশির মনির

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

সংবিধান সংস্কার বিষয়ে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ঈদের আনন্দ উদযাপন করতে এসে নৌকা ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

ছবি তোলাকে কেন্দ্র করে ঈদের জামাত শেষে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

সবার চেষ্টায় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হুইপ গউছের ঈদুল ফিতরের নামাজ আদায়

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে

মাংসের দাম নিয়ে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার