হোম > সারা দেশ > সিলেট

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেট ব্যুরো

সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের নদী খনন প্রকল্পের চাঁদাবাজির ঘটানায় আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রহমত মারুফকে বহিষ্কারের কথা জানিয়েছে সিলেট জেলা ছাত্রদল।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে পুলিশ। শুক্রবার (৬মার্চ) তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের নদী খনন প্রকল্পের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক চালকদের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। রহমত মারুফ জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে নদী খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধে নেওয়ার পথে বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পৌঁছালে মারুফসহ আরও ১০/১২ জন ট্রাক চালকদের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে ট্রাক ভাঙচুর করা হয়।

রহমত মারুফ উপজেলা ছাত্রদলের পরিচয়ের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেকে সমন্বয়ক হিসেবেও পরিচয় দিতেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ডিউটি অফিসার মো. জাকির জানান, ট্রাক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে।

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু