হোম > সারা দেশ > সিলেট

এবার কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মেলৗভীবাজার)

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সুকিরাম উরাং (২২) নামের এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণ কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১৮৪৪ নং পিলারের কাছে কৃষি জমিতে কাজ করতে যায় সুকিরাম উরাং। এসময় ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ বাঁচাতে সে দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করে।

কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, বিএসএফের গুলিতে তরুণকে হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করে।

কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, সুকিরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম জাকারিয়া আমার দেশকে জানান, মুরইছড়া সীমান্তে এক তরুণের মৃত্যুর খবর জেনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব