হোম > সারা দেশ > সিলেট

ফ্যাসিস্টের বিদায়ের পরও নৌপথে চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ হয়নি

জামালগঞ্জে শ্রমিক সংগঠনের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা ও রক্তি নদীতে বিআইডব্লিউটিএ ও উপজেলা ইজারার নামে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে শ্রমিক সংগঠন।

শনিবার দুপুরে ছোট ঘাগটিয়া গ্রামের পাশে সুরমা নদীর পাড়ে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন জামালগঞ্জ-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি নূর আহমদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক প্রমূখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের সুরমা,যাদুকাটা, রক্তি ও বৌলাই নদীতে বিআইডব্লিউটিএ ও উপজেলা ইজারার নামে-বেনামে চাঁদাবাজি করছে একটি চক্র । জামালগঞ্জের বিআইডব্লিউটিএ'র ইজারাদার ওয়াহিদ আলী, ইমরান আলি ও রুবেল প্রতিনিয়ত বাল্ক হেড থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেন বক্তারা।

বিআইডব্লিউটিএ এর ইজারাদার যেখানে প্রতি ঘন ফুটে ২৫ পয়সা নেওয়ার কথা সেখানে ১ টাকা করে আদায় করছে। প্রতি বাল্ক হেড থেকে অতিরিক্ত ১০/১৫ হাজার টাকা আদায় করছে ইজারাদার।

জেলার বিভিন্ন নদীর কয়েকটি স্পটে চাঁদাবাজদের দৌরাত্ম্যে বাল্ক হেড এর শ্রমিকেরা অতিষ্ঠ।

চাঁদা দিতে অনীহা ও বিলম্ব করলে শুরু হয় তাদের উপর অত্যাচারের স্টিমরোলার। নিয়ে যাওয়া হয় শ্রমিকের মোবাইল ও বাল্ক হেড এর হাঁড়ি পাতিল সহ আসবাবপত্র। এই সকল নির্যাতন ও নিপীড়ন নিত্য দিনের ঘটনা।

মানববন্ধনে শ্রমিকনেতারা বলেন, অতীতের ফ্যসিস্টেদের সকল অত্যাচারের নির্যাতনের কাহিনী জনগণ ও জনপ্রতিনিধিরা জানে। এইসব কর্মকাণ্ডের অভিযোগ উপজেলা ও জেলা প্রশাসনের কাছে কাছে লিখিত দিলেও হয়নি কোন সুরাহা।

ফ্যাসিস্টের বিদায় হলোও চাঁদাবাজদের বিদায় হয়নি, বেড়েছে আরো দৌরাত্ম্য। চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের ভূমিকা প্রশ্ন বিদ্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকেরা।

মানববন্ধনে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে সিলেট অঞ্চলের সুনামগঞ্জের নৌপথে চাদাবাজি, অনিয়ম অব্যস্থপনা থেকে নৌ শ্রমিকদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন।

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা

সুনামগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত