হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৬

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগর উপজেলায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে সামাদ আহমদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সামাদ আহমদ সিকন্দরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।

একই গ্রামের রহিম উল্লাহর ছেলে আব্দুস সত্তার ও আব্দুল জব্বারের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার লক্ষ্যে শুক্রবার সালিশ বৈঠক বসে।

বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন সামাদ আহমদকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরসেদুল আলম ভূইয়া, বলেন রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সালিসি বৈঠকে এক যুবক নিহত হয়েছেন। ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা