হোম > সারা দেশ > সিলেট

অবিলম্বে 'শিক্ষা সংস্কার কমিশন' গঠন কর: সিলেটে ছাত্রফ্রন্টের দাবি

সিলেট ব্যুরো

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট শহীদ মিনার থেকে মঙ্গলবার বিকেলে ছাত্র ফ্রন্টে একটি মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

শাখার সহ সভাপতি সুমিত কান্তি দাস পিনাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুশরা সুহাইলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক দোয়েল রায়, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মিসবা খান, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরী প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয় ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

জন্মলগ্ন থেকেই শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন করে আসছে। সম্প্রতি সংঘটিত জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, হৃদয় তরুয়া, রুদ্র সেনের প্রাণের বিনিময়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা জেগে উঠেছে।

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আলোচনা নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিছু কমিশন গঠনও করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় সরকার 'শিক্ষা সংস্কার কমিশন' এখনো গঠন করেনি।

বক্তারা আরো বলন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এখন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি সরকার। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন শুরু করেনি সরকার।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪