হোম > সারা দেশ > সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ছুরিকাহত

সিলেট ব্যুরো

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংগঠক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার নাম তৌফিক ওমর তানভীর (২১)। তিনি সংগঠনের সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সংগঠক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মদিনা মার্কেট এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার বন্ধু জুবায়ের।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনো জানা যায়নি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক