হোম > সারা দেশ > সিলেট

চা শ্রমিক, পর্যটন ও স্বাস্থ্যের অগ্রাধিকার দেয়া হবে: মুজিবুর চৌধুরী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে এ এলাকার অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং অনুন্নত স্বাস্থ্যখাতের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে দলীয় কার্যালয় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বক্তব্যকালে হাজী মুজিব তার কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমার প্রথম নজর থাকবে এই অঞ্চলের অবহেলিত চা শ্রমিকদের দিকে। তাদের অধিকার রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি কাজ শুরু করব। সেই সাথে এ অঞ্চলের অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও আমার বিশেষ নজর থাকবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকেও কাজে লাগিয়ে তিনি কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এডি/এমই/জেডএম

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ