হোম > সারা দেশ > সিলেট

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল উত্তর দেবপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কালনী এলাকায় আম পাড়তে গাছে উঠলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিশোর আশরাফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্লামেন্টে আলোচনা ছাড়াই তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা

টমটমের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

হামের উপসর্গ নিয়ে তরুণী নার্সের মৃত্যু

হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আ.লীগের সাবেক এমপি আব্দুল মতিনের ইন্তেকাল

শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরকে ধাক্কা কালনী এক্সপ্রেসের, গেটম্যান বরখাস্ত

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার