হোম > সারা দেশ > সিলেট

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মাওলানা হাবিবুর রহমান

সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে সিলেট নগরীর পিডিবি পয়েন্ট সংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, “আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি দাঁড়িপাল্লা মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। ইনশাআল্লাহ আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।”

তিনি আরও বলেন, দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, সে জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। “আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করবো,”—বলেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি নূরে আলম, কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর ছাত্রশিবির নেতা নাঈম হোসাইন, এটিএম ফাহিম, ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দেওয়ান আজকীর আলী, সাবেক সভাপতি হাফিজ মকছুদুল করীম, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ফয়জুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজ আব্দুল আলী, ১০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওলিউল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুল হক এবং জামায়াত নেতা ইফতেখার আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

সিলেট নগরীতে মোটরসাইকেলে তেল নিতে ৩ শর্ত

দিরাই-শাল্লাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে: নাছির উদ্দীন চৌধুরী

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো নয়-ছয় সহ্য করা হবে না: লুনা

গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন হুমায়ুন কবির

সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না: শিশির মনির

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

সংবিধান সংস্কার বিষয়ে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪