হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

‎সিলেট বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে বাহুবলসহ হবিগঞ্জ জেলায় অনেক যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প এবং সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্যাস ও তেল সংকটে পড়ছে যানবাহন। এতে জন দুর্ভোগ দেখা দিয়েছে। এমনকি পাম্পে পেট্রোল ও গ্যাস না পেয়ে পরিবহন শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

‎হবিগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতি সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত জরিমানা এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।

তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বড় অঙ্কের জরিমানা করা হয়, যা ব্যবসার জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য সচিব হেলাল মহালদার।

এ দিকে এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষ, অ্যাম্বুলেন্স সেবা এবং পণ্য পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। অনেক যানবাহন জ্বালানি সংকটে পড়ে মাঝপথে আটকে পড়ার ঘটনাও ঘটেছে।

‎তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কোনো ধরনের হয়রানির অভিযোগ সঠিক নয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালিকদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে বলে সূত্রে জানা গেছে।

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি

মাধবপুরে আলেম-উলামাদের সম্মাননা স্মারক প্রদান

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি আটক

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা, চলছে প্রস্তুতি