হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান শিবমন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ভুক্ত চা শ্রমিকদের আয়োজনে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিকরা নিজেদের উৎসবের গান ও কাঠি নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরীর সভাপতিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, আলীনগর চা বাগান ব্যাবস্থাপক এজেএম রফিকুল আলম, সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ ভাটিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানু। আলোচনা সভা শেষে চা বাগানের ছাত্র-যুবকরা ও প্রধান অতিথি গায়ে আবির রঙ মেখে ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস উৎসবস্থলে পৌঁছালে চা শ্রমিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে তিনি শিব মন্দিরে পূজা অর্চনা শেষে মূল অনুষ্ঠান মঞ্চে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস বলেন, সিলেটে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ফাগুয়া উৎসবে অংশগ্রহণ। এই উৎসবে এসে মনে হচ্ছে যেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করছি। চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শ্রমিকদের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশনা দেখে সন্তোষ প্রকাশ করে প্রয়োজনে এসব শিল্পীদের সিলেটের ডেপুটি হাই কমিশনে আমন্ত্রণ জানানোর কথাও বলেন। সুযোগ পেলে ভবিষ্যতেও চা শ্রমিকদের মাঝে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা