হোম > সারা দেশ > সিলেট

এমপির নির্দেশে বিশ্বনাথে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকার টিএনটি রোডে ‘বাসিয়া নদী’র তীরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি দোকানঘর উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। গত শুক্রবার বিকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার লুৎফুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, বাসিয়া নদীর দুই তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে স্থানীয় জনসাধারণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এরই মধ্যে নদীর দক্ষিণ পাড়ে অবৈধভাবে টিনশেডের দুটি দোকানঘর নির্মাণ করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম এবং পৌরসভার মফিজগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়া ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক মিয়া সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের আগের রাত থেকে তার অবৈধ স্থাপনার নির্মাণকাজ শুরু করেন। নির্মাণ শেষ করে সম্প্রতি সেটি একজনের কাছে ভাড়াও দেন। অপরদিকে নূরুল ইসলামও নিজের স্থাপনার কাজ শুরু করে গত শুক্রবার সম্পন্ন করেন।

বিষয়টি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা প্রশাসন দ্রুত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সদ্য নির্মিত দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় থানা পুলিশের একটি দল, উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার লুৎফুর রহমান বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরোনো অবৈধ স্থাপনাগুলোর বিষয়ে আদালতে দুটি রিট মামলা চলমান রয়েছে। রিটের রায়ের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নদী ও খাল খননে অনিয়ম বরদাস্ত করা হবে না: পানিসম্পদমন্ত্রী

সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে মন্ত্রী, এমপি ও বিরোধী দলীয় নেতা

হবিগঞ্জে একসঙ্গে ৬ হাজার রোজাদারের ইফতার

আধিপত্যের বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করলেন না জামায়াত আমির

হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা

যেখানেই যাচ্ছি লোকে বলে ‘আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের বেড়িবাঁধ দেখতে এসেছি: পানিসম্পদ মন্ত্রী

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি: প্রবাসীকল্যাণ মন্ত্রী