হোম > সারা দেশ > সিলেট

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলো এবং সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলো। অটোরিকশা চালক আব্দুল হান্নান ও আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার মৌসুমী আক্তার।

আহত দুইজনকে সিলেট এমএজি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের একজনের নাম রাহুল (১৮) বলে জানাগেছে, তবে অপর ব্যক্তির নাম জানা যায়নি।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক নাঈম(২৫) কে আটক করেছে পুলিশ। মাইক্রোবাসের যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না ।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক