হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

আটক গাঁজা

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের পশ্চিম মাধবপুর পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের কাছে ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বোরহানউদ্দিন (২৭) ও তার ভাই বাহাউদ্দিন (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. মোস্তফাকে (৩০) আটক করে।

এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে