হোম > সারা দেশ > সিলেট

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বৃত্তি মহৎ উদ্যোগ

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সুবিপ্রবি ভিসি

সিলেট ব্যুরো ও সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভিসি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেছেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বৃত্তি একটি মহৎ উদ্যোগ।

রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্থানীয় রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আব্দুন নূরের স্মৃতি রক্ষার্থে প্রবর্তিত ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি–২০২৪’-এর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. নিজাম উদ্দিন বলেন, বৃত্তিকে ছোট জিনিস মনে করা হলেও ভবিষ্যতের জন্য এর ব্যাপকতা ও বিশালতা অনেক বড়। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো উন্নতি করবে এবং সফল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনুপ্রাণিত হবে।

বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক ও আমার দেশ- সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।

শিক্ষিকা রাবেয়া আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী, সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, এফআইভিডিবির জেলা সমন্বয়ক এ কে শামীম অহমদ, আমার দেশ’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বৃত্তি পাওয়া ৫০ মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার ও সনদ তুলে দেন।

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ