হোম > সারা দেশ > সিলেট

জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

অপারেশন ডেভিল হান্ট ফেইস টু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার ( ১৪ ডিসেম্বর) সকালে মিরসরাই পৌরসদরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মেধাশুন্য করতে ভারতের নির্দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে বিজয় উদযাপন করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চল শত্রু-মুক্ত হয়। বিজয়ের মাত্র দুইদিন আগে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। কিন্তু একটি চক্র এতবছর প্রকৃত খুনিদের আড়াল করতে অন্যের উপর দায় চাপিয়ে দিত। আমরা অবিলম্বে প্রকৃত খুনিদের সনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতি ও ৯ নং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. শফিকুল আলম শিকদার, মিরসরাই পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি অধ্যাপক আবু জাফর প্রমুখ।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম