হোম > সারা দেশ > সিলেট

বাবার পথ ধরে সংসদে মুক্তাদির ও রেজা কিবরিয়া

সিলেট ব্যুরো

বাবার রাজনীতির উত্তরাধিকার হিসেবে সংসদের পথে হাঁটছেন সিলেট -১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির ও হবিগজ্ঞ-১ আসন থেকে নির্বাচিত ড. রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

রেজা কিবরিয়া সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং খন্দকার আব্দুল মুক্তাদির ৯১ সালের বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ছেলে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

হবিগঞ্জ- ১ আসনে বিএনপিতে সদ্য যোগদান করে মনোনয়ন পাওয়া ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বাবা শাহ এএমএস কিবরিয়া ছিলেন একজন সফল কূটনীতিক। তিনি জাতিসংঘের এসকাপের সাবেক মহাসচিব ছিলেন। দায়িত্ব শেষ করে ১৯৯২ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। পরে ২০০১ সালে হবিগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় তিনি নিহত হন।

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হাওরে কৃষকদের ভাঙা মনে ঈদুল আজহা

নবীগঞ্জে ধর্ষক গ্রেপ্তার

সিলেটে শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত

লিবিয়ায় বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরলেন রায়হান

জগন্নাথপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত