হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও আটকে রাখার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে হবিগঞ্জ থেকে দেশের কোন স্থানের উদ্দেশ্য বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজন শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছে। দুইদিনে ৩৫/৪০টি গাড়ি আটক রয়েছে। এছাড়াও প্রায় ২শত শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছে। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মটর মালিক সমিতি গতকাল সোমবার রাতে এ সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথে সকালে কথা হয়েছে। উনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। তিনি ২টার দিকে মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিকদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন।

এদিকে, কোন ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা জানতে পারছেন বাস চলাচল বন্ধ। ফলে যাত্রীরা সিএনজি যোগে শায়েস্তাগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে বাসে গন্তব্য যাচ্ছেন। আর এই সুযোগে সিএনজির চালকরা ভাড়া বেশি আদায় করছেন।

জেডএম

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ