হোম > সারা দেশ > সিলেট

বেড়িবাঁধ সংস্কারে বিএসএফের বাধা, ফুঁসে উঠেছে জকিগঞ্জবাসী

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কারকাজে বিএসএফ বাধা দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে সিলেটের জকিগঞ্জবাসী। আগামী বর্ষা মৌসুমে বন্যার পানিতে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত বন্ধে সোচ্চার এ উপজেলার মানুষ। এ নিয়ে এরই মধ্যে সভা-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গণে সভা করা হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের সভাপতিত্বে ও জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।

দ্রুত সময়ের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কারকাজ করতে প্রশাসনকে তাগিদ দেন বক্তারা। নয়তো আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, ২৩ ফেব্রুয়ারি রাতে সিলেট নগরীতে সীমান্তিক ভবনে মতবিনিময় সভা করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জকিগঞ্জের কবি কালাম আজাদের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএসএফের বাধায় চার মাস ধরে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কারকাজ। এতে আগামী বর্ষায় বন্যার শঙ্কায় রয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের লাখও মানুষ।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল