হোম > সারা দেশ > সিলেট

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভুমি পল্লী আবাসিক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

দুমকি থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দুমকি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার ১নং এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ মৃধা (৬৫)। তাকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে আত্মীয়ের বাসা থেকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে দুমকি থানায় হস্তান্তর করে। তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আবুল কালাম আজাদ মৃধা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, লুট ও মারধরের অভিযোগে মামলার ১নং আসামি। তার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৪ আগস্ট ২০২৪ ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা ও সংবাদ সংগ্রহ করার কারণে প্রেসক্লাব দুমকির কার্যালয় ভাংচুর করা হয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক