হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, সদর উপজেলা গণ অধিকার পরিষদ এর আহবায়ক মোশাহিদ মিল্টন, গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী প্রমুখ।

সমাবেশে গণহত্যায় জড়িত ভারতে পলাতক খুনি শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি জানান বক্তারা।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক