হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

সিলেটের জকিগঞ্জে বসতঘর থেকে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত সুজিয়া বেগম সাজন (৩৩) উপজেলার মাইজগ্রামের দুবাই প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী ও বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।

পরিবারের লোকজন জানান, ঘটনার সময় বাড়িতে নিহতের দেবর ও খালা শাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না। বুধবার ভোরে হঠাৎ সুজিয়া বেগমকে গলাকাটা অবস্থায় দেখতে পান তারা। এরপর তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। ঘটনা কিভাবে ঘটেছে তা কেউই সঠিকভাবে বলতে পারছে না।

‎পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ও নিহতের ননদের ছেলে আব্দুল্লাহ জানান, প্রায় ১০/১১ বছর পূর্বে তার প্রবাসী মামা মোক্তার হোসেনের সাথে সুজিয়া বেগমের বিয়ে হয়। কয়েকবছর পর এ দম্পতির একটি সন্তান জন্ম নিয়ে মারা গেলে সুজিয়া বেগম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের ধারণা মানসিকভাবে অসুস্থ সুজিয়া বেগম নিজেই গলাকেটে আত্মহত্যা করেছেন।

তবে এলাকার নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক জানান, পরিবারের লোকজন সুজিয়া বেগমকে মানসিক ভারসাম্যহীন বললেও বাস্তবে মেয়েটি সুস্থ ছিল। মঙ্গলবার সে স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসেছে। পুলিশ সঠিক তদন্ত করলে খুনের সঠিক রহস্য বের হবে।

ঘটনাস্থলে থাকা জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, আমরা একজন প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছি। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিয়েছে। তাৎক্ষণিক ঘটনার কোনো রহস্য উদঘাটন করা যায়নি। তবে ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য বের হয়ে আসবে।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার