হোম > সারা দেশ > সিলেট

৪ জনকে পিটিয়ে সেনাবাহিনীর হাতে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে চার জনকে পিটিয়ে আহত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করা হয়েছে।

রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, গত ৯ মে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছিলেন মাহদী হাসান, রকি, অন্তর ও সাইফুল।

এ ঘটনায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মাহদী হাসান।

হবিগঞ্জ সদর থানার ওসি এ কে এম সাহাব উদ্দিন শাহীন বলেন, সাকিবের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক