হোম > সারা দেশ > সিলেট

ন্যায্য প্রতিনিধিত্বের নিশ্চয়তা দেয় পিআর: ইসলামী আন্দোলন

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগরে ইসলামী আন্দোলনের বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতিতে একটি দল বা প্রার্থী যত শতাংশ ভোট পায়, সংসদ বা পরিষদে তার আসনও সেই অনুপাতে পাওয়া উচিত। ফলে কোনো ভোটই অপচয় হয় না এবং সংখ্যালঘু ও ছোট দলের কণ্ঠস্বরও সংসদে প্রতিফলিত হয়।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার তাজপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনগণের ভোটের মূল্য বৃদ্ধি পায়। কারণ প্রত্যেকটি ভোটের হিসাব হয় এবং সেই ভোটই সরাসরি আসন নির্ধারণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু তাহের মিসবাহ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশিদুল হক বজলু, সিলেট জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আলবাবুল হক চৌধুরী, সহ-সভাপতি মোর্শেদ আহমদ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া র‌্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন এবং ইসলামী সমাজব্যবস্থা কায়েমের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মঈনুল ইসলাম এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার