হোম > সারা দেশ > সিলেট

অ্যাপসের মাধ্যমে বাসা ভাড়া, চারতলা থেকে লাফিয়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপসের মাধ্যমে আসবাবপত্রসহ বাসা ভাড়া নিয়ে চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকায় আরজু ভিলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরজু ভিলার চারতলা ভবন থেকে হঠাৎ এক নারী নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই বাসার ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাইরে অবস্থানকালে ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দ হওয়ার বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে তাদের জানালে তারা দ্রুত ফিরে আসেন। তাৎক্ষণিকভাবে ওই নারী ও সঙ্গে থাকা যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

এমই

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম