হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটিতে নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রথম কাজ

নতুন প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দায়িত্ব গ্রহণ করে নগরভবনের সবাইকে নিয়ে আমার প্রথম কাজ হবে নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করা।

সিসিক'র নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে দৈনিক আমার দেশকে দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আমি চাইবো-সিলেট সিটি করপোরেশন হবে একটি ভাইব্রেন্ট প্রতিষ্ঠান। স্বচ্ছতার ভিত্তিতে হবে সবগুলো সেক্টরের কার্যক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতির সময় থেকেই সিলেটের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম।'

তিনি আরো বলেন, আজ নিয়োগের আদেশ পেয়েছি, কাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবো। দায়িত্ব বুঝে নিয়ে, সিটি করপোরেশন সম্পর্কে সবকিছু জেনে, করপোরেশনের হাল-হকিকত বুঝে, ভবিষ্যতের প্ল্যান ঠিক করবো। আশা করছি সবার সহযোগিতায় এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।

নবনিযুক্ত এই প্রশাসক আরো বলেন, এই নগরের উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন যথাযথ সেবা পান, সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ।

এর আগে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে সিলেট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, করপোরেশনের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পাননি। দলের সিদ্ধান্ত মেনে সিলেট জেলার ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। যে নির্বাচনে জেলার ছয়টির মধ্যে ৫ টি আসনে বিএনপি জয়লাভ করে। কাইয়ুম চৌধুরী শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

খাল খননের সময় মিলল মর্টার শেল, এলাকাজুড়ে আতঙ্ক

মাঠে গরু চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ওসিকে গালাগাল করা সেই বিএনপি নেতার জামিন

বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কাজ করতে হবে: কামরুল এমপি

বিএনপি নেতার ওপর হামলার ২৮ দিন পর মামলা

রক্তিম সাজে শিমুলবাগান, পর্যটকদের উপচেপড়া ভিড়

স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে স্বামীর মৃত্যু

তাহিরপুরে অরক্ষিত নজরখালি বাঁধ বন্যায় বোরো ধান ডুবে যাওয়ার শঙ্কা

মাদকসেবি যেই হোক ছাড় দেওয়া যাবে না: কামরুল এমপি

ওসিকে গালিগালাজ করা সেই বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ