হোম > সারা দেশ > সিলেট

শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ

সিলেট ব্যুরো

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করতে মাজার এলাকায় জাদুঘরে স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এসব সামগ্রী বর্তমান অবস্থা থেকে স্থানান্তর বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে মাজারে আগত দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে হযরত শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণের জন্য মাজার প্রাঙ্গণে একটি জাদুঘর স্থাপনের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

শুনানি শেষে রিটকারী আইনজীবী গণমাধ্যমকে জানান, শত শত বছর ধরে হযরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমন— তরবারি, খরম, জায়নামাজ, পাতিলসহ অন্যান্য নিদর্শন বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং কিছু ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবে সংরক্ষিত আছে। ফলে মাজারে আগত ভক্ত ও দর্শনার্থীরা এসব ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

জনস্বার্থে দায়ের করা রিটে ১৯৬৮ সালের অ্যান্টিকুইটিজ অ্যাক্টের বিধান উল্লেখ করে বলা হয়, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন সরকারিভাবে তালিকাভুক্ত (ইনভেন্টরি) করে যথাযথভাবে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।

শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চেয়েছে, কেন হযরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত সামগ্রীগুলো ১৯৬৮ সালের আইন অনুযায়ী তালিকাভুক্ত করে সংরক্ষণ করা হবে না এবং কেন এ বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে না।

এ ছাড়া আদালত অন্তর্বর্তীকালীন আদেশে বলেছেন, বর্তমানে যাদের কাছে এসব সামগ্রী রয়েছে, তারা যেন সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করেন এবং কোনো অবস্থাতেই সেগুলো স্থানান্তর বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর না করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণ, ৩ ধর্ষক আটক

অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কমলাভর্তি ট্রাক আটকে ছাত্রদল নেতার চাঁদাবাজি

চার বছর পর উৎপাদনে ফিরেছে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র

কমলগঞ্জে গাছ চুরি করতে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন আহত

ভয়াবহ খরার কবলে কুলাউড়ার চা-বাগান, উৎপাদনে ধস

বিভিন্ন দপ্তর দলীয়করণে জবাব চাইব সংসদে : নাহিদ ইসলাম

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিপুরী তাঁতশিল্পীরা