হোম > সারা দেশ > সিলেট

পাখির মাংস রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁকে জরিমানা

সিলেট ব্যুরো

সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। রোববার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।

রেস্তোঁরাগুলো হচ্ছে- আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্ট।

অভিযানে নেতৃত্বদানকারী জৈন্তাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, রেস্তোঁরাগুলো দীর্ঘদিন ধরে অতিথি পাখির মাংস বিক্রির অভিযোগ রয়েছে। অভিযানকালে রেস্টুরেন্টে রান্না করা অতিথি পাখির মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসময় ওই পাঁচ রেস্তোরাঁ মালিককে ৯ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও আরও ১০টি রেস্টুরেন্ট থেকে বিভিন্ন প্রজাতির ১৫০ কেজি জবাই করা অতিথি পাখি জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার আরও জানান, অতিথি পাখি বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক