হোম > সারা দেশ > সিলেট

ছনবাড়ী সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন বিএসএফের

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

সিলেট-ছাতক সীমান্তবর্তী ছনবাড়ী এলাকার ১২৪৬ পিলারের পাশ দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।

বুধবার ভোরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেফাজতে নেয়।

তাদের মধ্যে ১৬ জনের মধ্যে পুরুষ পাঁচ, মহিলা পাঁচ, ছোট ছেলে চার ও মেয়ে দু’জন রয়েছেন। তাদের সবাই বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নোয়াকুট বিওপির ক্যাম্পের হাবিলদার আজিজের নেতৃত্বে টহল টিম তাদের আটক করে।

জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নোয়াকোট বিওপির অধীনে ১২৪৬ সীমান্ত পিলারের ১'শ গজ বাংলাদেশের ভিতর থেকে তাদের আটক করা হয়। ভারতীয় অংশের কুড়িখাল ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের ছনবাড়ী এলাকা দিয়ে তাদের পুশইন করে। তারা সকলে অবৈধভাবে ভারতে বসবাস করছিল।

নোয়াকোট বিওপির হাবিলদার আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশইন করা ১৬ জনকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএস

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার