হোম > সারা দেশ > সিলেট

মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

মাদকের টাকা না পেয়ে ঘরের আসবাব ভাঙচুর ছেলের।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা মাদকাসক্ত ছেলে মো. ওয়াসিমের (৩০) বিরুদ্ধে রোববার বিকেলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন তার মা জয়বানু আক্তার (৬০)।

লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বৌলাম গ্রামের বাসিন্দা মো. ওয়াসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় তিন বছর ধরে সে নিজেকে হিজরা পরিচয় দিয়ে তাঁর ইচ্ছে মতো জীবনযাপন করে আসছে। গত দুই সপ্তাহ ধরে তাকে ১০ হাজার টাকা দেওয়ার জন্য তার মায়ের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় গত শুক্রবার রাত নয়টার দিকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ সে তার মা, বড় ভাই ও ভাবীকে মারধর করে এবং বসতঘরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ ছাড়া তাকে টাকা না দিলে তার মাকে ও পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।

মা জয়বানু আক্তার জানান, আমার ছেলে মো. ওয়াসিম মদ,গাঁজাসহ সবধরণের মাদক সে সেবন করে। সে নিজেকে এলাকাবাসীর কাছে তিনবছর ধরে হিজরা পরিচয় দিয়ে তার ইচ্ছেমতো জীবনযাপন করে আসছে। গত দুই সপ্তাহ ধরে তাকে ১০ হাজার টাকা দেওয়ার জন্য আমার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। টাকা দিতে অপরারগতা প্রকাশ করায় গত শুক্রবার রাতে সে আমাকে মারধর করে। আর এতে বাধা দিলে সে তার বড় ভাই এবং ভাবীকেও মারধর করেছে। টাকা না পেলে সে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সুবিচার চেয়ে আমি ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।

ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, অভিযোগটি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য অভিযোগটি ধর্মপাশা থানার ওসির কাছে পাঠানো হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, মাককাসক্ত হয়ে থাকলে অবশ্যই পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করাতে হবে। অভিযোগের ঘটনাটি তদন্ত করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে