হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি অব্যাহত

সিলেট ব্যুরো

ইসলামী ব্যাংকের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে সিলেটে টানা দ্বিতীয় দিনের মতো পৃথক পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, সিলেট।

মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহক স্বার্থ সংরক্ষণ, এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন। কর্মসূচির সময় গ্রাহক ফোরামের আহ্বানে ব্যাংকের কর্মকর্তারা প্রতীকী কলম বিরতি পালন করেন বলে আয়োজকরা দাবি করেন।

নগরীর জিন্দাবাজার শাখার সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যাংকের গ্রাহক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. এ এইচ এম সোলায়মান, এসএম মাহমুদ হোসেন, আব্দুল আলী শাহীন, কামারুজ্জামান এবং হাফিজ সৈয়দ আব্দুল আহাদ।

শাহপরান শাখার সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন মাওলানা সাইফুল ইসলাম। শিবগঞ্জ শাখার সামনে বক্তব্য দেন সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও নজরুল ইসলাম।

তালতলা শাখার সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। লালদিঘীরপাড় শাখার সামনে বক্তব্য দেন অ্যাডভোকেট ইয়াসীন খান, আনোয়ার হোসেন পাঠান ও সিদ্দিক আহমদ। আম্বরখানা শাখার সামনে বক্তব্য দেন ক্বারী মাওলানা আলাউদ্দিন ও মাওলানা জুনাইদ আল হাবীব।

পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের ধর্মপ্রাণ মানুষের শ্রম, ত্যাগ ও আস্থার প্রতীক। দেশের ভেতরে ও বাইরে কোটি গ্রাহকের বিশ্বাসের এ প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেওয়া হবে না।

বক্তারা অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।

মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বাড়ি থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

সীমান্ত নিরাপত্তায় সিলেটে বিজিবি সাথে আনসার-ভিডিপি মোতায়েন

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস