হোম > সারা দেশ > সিলেট

নেতা নয়, আপনাদের সেবক হতে এসেছি: অলিউল্লাহ নোমান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর উপজেলা) আসনে জামায়াত প্রার্থী ও মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, আমি নেতা নয়, নেতা হতে আসিনি। আমাকে এখানে পাঠানো হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খাদেম হওয়ার জন্য। আমি আপনাদের খাদিম হিসেবে খেদমত করব ইনশাল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলা জামায়াতের আয়োজনে শহরের মধ্যবাজারে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

অলিউল্লাহ নোমান বলেন, আপনারা যদি দাঁড়িপাল্লাকে নির্বাচিত করেন তাহলে আমি মাধবপুর-চুনারুঘাটকে আধুনিকায়ন করার জন্য যত রকমের উদ্যোগ নেওয়া দরকার আপনাদের সাথে নিয়ে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। ফ্যাসিবাদ লড়াই করতে গিয়ে আমার জীবন এমনতেই বিসর্জন দেওয়ার মত অবস্থায় ছিল। এলাকার মানুষের সাথে কাজ করতে গিয়ে যদি আমার জীবনও দিতে হয় তাতেও আমি কৃপণতা করব না।

তিনি বলেন- জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় পরিষদ থেকে আমাকে অনুরোধ জানানো হয়েছে এখানে নির্বাচন করার জন্য। আমি জানতাম আমার শিক্ষক জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান এই আসন চষে বেড়িয়েছেন প্রার্থী হিসেবে। তিনি আমাকে সুযোগ দিয়েছে নির্বাচন করারর জন্য। গত পরশুদিন আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ৫৪ বছরের বাংলাদেশে অনেক ধরনের সরকার আমরা দেখি। এই যে পরিমাণ লুটপাট ও সন্ত্রাস হয়েছে কোনো সরকারই এইগুলো দূর করতে পারেনি। গত ১৫ বছর শাসন ছিল ফ্যাসিবাদের শাসন ভারতীয় আদিপত্যবাদের অনুকূলে একটা শাসন। সেই শাসনকে দূর করতে আমাদেরকে লড়াই করতে হয়েছে। সর্বশেষ ছাত্র আন্দোলনের মাধ্যমে বহু প্রাণ বিসর্জনের মাধ্যমে স্বাধীন হয়েছে। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনাদেরকে বেছে নিতে হবে এমন একটি দলের নীতি আদর্শ এক অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশে। তার নাম জামায়াতে ইসলামী।

সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, আগামীকে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ একটি পরিবর্তনের বাংলাদেশ।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান, সহকারী সেক্রেটারি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলামসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত