হোম > সারা দেশ > সিলেট

সাংবাদিকতা শুধু পেশা নয় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, হলুদ সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজকে বিভ্রান্ত করে। গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র।

রোববার সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ কথা বলেন তিনি। শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। মুখ্য আলোচক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুল সবুর এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, অপ-সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য হুমকি। এ অবস্থার পরিবর্তনে সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নীতিমালা তৈরি করা হয়েছে। যা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সেমিনারে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এবং অপ-সাংবাদিকতা থেকে বিরত থাকার উপায় নিয়ে মতবিনিময় করেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪