হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে পিরোজপুর গ্রামের পাশে নদীতে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত রুকাইয়া নুর (১০) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ২টার দিকে রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। বোটে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, ভাসমান মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম