হোম > সারা দেশ > সিলেট

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ)

‘চারিদিকে শুধু বোমা আর বোমা। যেদিকে যাই, সেদিকেই আগুন। বড় বড় গর্ত আর ক্ষত চিহ্নে ভরা ইরান। যেদিকে যাই সেদিকে আতঙ্ক আর উদ্বেগ। চারদিকে শুধুই বিকট শব্দ। কিছুই বুঝতে পারছি না। পরে জানতে পারি যুদ্ধ লাগছে। কারখানা থেকে বের হয়ে দেখি আগুনের কুণ্ডলি আর ধোঁয়াশাচ্ছন্ন আকাশ। দাউদাউ করে আগুন জ্বলছে। দেখে বোঝা যাচ্ছে আমাদের কারখানার পাশেই মিসাইল মারছে।’

২৮ ফেব্রুয়ারি থেকে টানা ২০ দিন ভয়াল যুদ্ধের কথা জানাচ্ছিলেন মো. মামুন, ‘বোমার শব্দে আমার কানে সমস্যা হচ্ছে। এখন আমি ভালোভাবে শুনতে পাই না। ঘুমের মধ্যে আমি এখনো বোমার শব্দ শুনতে পাই।’

তিনি জানান, ‘যুদ্ধ শুরুর পর থেকে একটি রাতও ঘুমাতে পারিনি। কখন কী হয়, প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। ঠিকমতো মুখ দিয়ে খাবার যাচ্ছে না। মানসিক অবস্থা একেবারেই ভেঙে পড়েছে। কী করব মাথায় কাজ করছিল না। দেশেও যোগাযোগ করতে পারছি না। পরিবার কেমন আছে তাও জানি না। ইন্টারনেট সেবা ছিল বিচ্ছিন্ন। হাতেও নেই তেমন পয়সা-কড়ি। বাসায় নেই খাবার-দাবার। কোনো রকম রুটি খেয়ে দিন পার করছি।’

১১ বছর আগে দেশ থেকে জীবিকার তাগিদে ওমানে যান মামুন। সেখানে কোনো সুযোগ-সুবিধা করতে না পেরে অবৈধ পথ অবলম্বন করে ইরানে পাড়ি জমান। এরপর টানা ১১ বছর ইরানে বসবাস করে আসছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল করিমের ছেলে মো. মামুন।

মামুন বলেন, ‘িইরান যুদ্ধের কথা মনে হলে ঘুমের মধ্যে এখনো আঁতকে ওঠি। নিজ চোখে যে ভয়ানক দৃশ্য দেখে এসেছি, তা মুখে বলে বোঝানো যাবে না। যুদ্ধ শুরুর প্রথম দিন কাজে ছিলাম। হঠাৎ শুনি বাইরে বিকট শব্দ। তবে কারখানার মেশিনের আওয়াজে প্রথমে তা বুঝে ওঠতে পারিনি। বাইরে বের হয়ে দেখি আগুন আর আগুন। মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করছে। ওই সময় আমিও দৌড়ে সেখান থেকে অন্য স্থানে যাই। এ সময় অনেকেই আহত হন। আমি নিজেও মারাত্মকভাবে পায়ে আঘাত পেয়েছি ‘

তিনি জানান, ‘দিনরাত ২৪ ঘণ্টা এক রুমে পার করেছি। সব সময় আতঙ্কে ছিলাম। মিসাইলের বিকট শব্দ রুম থেকে শুনতাম। কিছু করার ছিল না। বের হওয়ারও সুযোগ নেই। কী এক ভয়ানক পরিস্থিতি। কষ্টের কথা কী বলব, তিন-চার দিন না খেয়েই দিনাতিপাত করেছি। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছি। ওদিকে ভয়াবহ পরিস্থিতির কারণে কারখানায় মালিকও আসছে না ঠিকমতো। দিনের পর দিন এভাবেই না খেয়ে থেকেছি। কিছুদিন পর শুনি ইরানে অবস্থিত বাংলাদেশি অ্যাম্বাসির মাধ্যমে দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এ খবর শোনার পর কিছুটা স্বস্তি পেলাম। যখন মাতৃভূমিতে পা রাখি, তখন মনে হলো নতুন এক জীবন ফিরে ফেলাম। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতা আর ইরানে বাংলাদেশি এম্বাসির সহযোগিতায় জন্মভূমিতে আসার সৌভাগ্য হয়েছে।’

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া

সিডিএফ বন্ধ, চিকিৎসাবঞ্চিত ৩৬ বাগানের চা-শ্রমিক

দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না

প্রশাসনিক অনুমোদন না থাকায় হাম কর্নার চালু হয়নি ওসমানীনগরে

প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে

দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী