হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।

জানা যায় শুক্রবার রাতে নিউ সমনবাগ চা বাগানের শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি মামলা ও গ্রেপ্তাররের ভয় দেখিয়ে কৌশলে তার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে রোববার বিকেলে তাকে ওই চা বাগানে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে বড়লেখা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। যেখানে তার নামের পাশে “ASP” পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।

এমই

সীমান্ত নিরাপত্তায় সিলেটে বিজিবি সাথে আনসার-ভিডিপি মোতায়েন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত ২