হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (২৭ এপ্রিল) বিকালে সদর ও জামালগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬), গৌরারং ইউনিয়নের বৈটাখালী গ্রামের জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের আবু ছালেক (২০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জমির উদ্দিন (৪৩) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। স্থানীয়দের ভাষ্য, সকালে তিনি হাওরে ধান কাটতে যান। বিকেল প্রায় ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, নিহত জমির হোসেন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে। জানা যায়, তিনি বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের আবু ছালেক নামে এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে।

সদর থানার ওসি তদন্ত আরিফ উল্ল্যাহ জানান, এ পর্যন্ত লোকেমুখে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর শুনেছি। আমরা বিস্তারিত খবর নিচ্ছি।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ