হোম > সারা দেশ > সিলেট

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সিলেট ব্যুরো

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হলে রাষ্ট্র ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী সামিটের আয়োজনে হিউম্যান কেয়ার বাংলাদেশের অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অংশগ্রহণের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ প্রদান করা হলে তারা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। এজন্য কর্মপরিবেশকে আরো অন্তর্ভুক্তিমূলক ও সংবেদনশীল করার আহ্বান জানান তিনি।

হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমজি রাব্বানী অনষ্ঠানে সভাপতিত্ব করেন। সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা ও সাইকা তাবাসসুম চৌধুরী নাহিয়ার যৌথ সঞ্চালনা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সামা হক চৌধুরী ও সায়মা সুলতানা চৌধুরী লিনু।

সামিটে বিভিন্ন সেশনে অংশ নিয়ে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জিয়াউর রহমান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিরা।

দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘ভুল ধারণা ভাঙা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা’ শীর্ষক বিশেষ প্যানেল আলোচনা। এতে অংশ নেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তফা তৌফিক আহমেদ এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

এমই

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক

ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেট সীমান্তে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন