সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ৪৮ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা এলাকায় একযোগে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, আঙুর, মদ, একটি এয়ার রাইফেল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু ও পাথর বহনকারী একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।
এমই