হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

সিলেট ব্যুরো

“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগরীর ফুলকুঁড়ি আসরের উদ্যোগে এক চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা বুধবার শাখা পরিচালক জুনাইদ আহমেদ জিসানের ব্যবস্থাপনায় এবং শাখা সহকারী পরিচালক আবুল কাশেম আজাদ-এর সঞ্চালনায় সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন অর্থসম্পাদক মোজাম্মেল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী ফারহান আহমেদ এবং প্রাক্তন সহকারী পরিচালক আবিদ সালমান।

বক্তারা আত্মগঠন, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ব্যক্তি নিজেকে আদর্শ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলেই সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

কর্মশালায় সংগঠনের কার্যক্রম বেগবান করা, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং ইফতার অনুষ্ঠিত হয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত