হোম > সারা দেশ > সিলেট

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি এহসান বিন মুজাহির, সাংবাদিক লেখক সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ও রকিব প্রমুখ।

দৈনিক মানবজমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল মিয়া, দৈনিক ভোরের ডাক শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক নতুন দিন শ্রীমঙ্গল প্রতিনিধি অরবিন্দু দেব, সাংবাদিক মিজানুর রহমান আলম, দৈনিক অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ, সংবাদ সারাবেলার কমলগঞ্জ প্রতিনিধি জাহিদ আহমেদ, সাংবাদিক ইমরান হোসেন, মানবকণ্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি আলামিন, প্রতিদিনের সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধির আব্দুস শুক্কুর, দৈনিক আনন্দবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি মুসলিম চৌধুরী, শেখ জসিম দৈনিক দেশের কন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি, শাহজাহান আহমেদ দৈনিক ভোরের দর্পণ শ্রীমঙ্গল প্রতিনিধি, কাউসার আহমেদ রূপালী বাংলাদেশ শ্রীমঙ্গল প্রতিনিধি, শামসুল ইসলাম শামীম দৈনিক সময়ের আলো শ্রীমঙ্গল প্রতিনিধি, আলমগীর হোসেন দৈনিক যায়যায় কাল শ্রীমঙ্গল প্রতিনিধি। শ্রীমঙ্গলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম,এছাড়াও মানবাধিকার কর্মী লুৎফর রহমান লোকমান, রতন মালাকার, সাংবাদিক বাপ্পি দেব, স্মরণ সিং, জয়নাল আবেদীন বাদশা উপস্থিত ছিলেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক