হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ‘বুলেট মামুন’ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

সিলেট ব্যুরো

সিলেট মহানগরীর বালুচর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ১১টার মধ্যে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ থানা পুলিশের অভিযানে আটক হওয়া দুইজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। অপরজন বালুচর এলাকার সৈয়দ আকরাম হোসেন সাধনের ছেলে সিয়াম (২৩)।

বালুচর এলাকায় সক্রিয় ‘বুলেট মামুন’ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্যাংটির নেতা মামুন বর্তমানে কারাগারে রয়েছে। তার অনুপস্থিতিতে সিয়ামসহ অন্য সদস্যরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি আারো জানান, আটককৃত অপ্রাপ্তবয়স্ক সদস্যকে শিশু আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সিলেট মহানগর পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমপির নির্দেশে বিশ্বনাথে দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ

নদী ও খাল খননে অনিয়ম বরদাস্ত করা হবে না: পানিসম্পদমন্ত্রী

সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে মন্ত্রী, এমপি ও বিরোধী দলীয় নেতা

হবিগঞ্জে একসঙ্গে ৬ হাজার রোজাদারের ইফতার

আধিপত্যের বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করলেন না জামায়াত আমির

হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা

যেখানেই যাচ্ছি লোকে বলে ‘আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের বেড়িবাঁধ দেখতে এসেছি: পানিসম্পদ মন্ত্রী