হোম > সারা দেশ > সিলেট

বিএনপি-যুবদলের পাল্টাপাল্টি ধাওয়া, মধ্যনগরে ১৪৪ ধারা জারি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি-যুবদলের ধাওয়া পাল্টা-ধাওয়াসহ কার্যালয় ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার সন্ধ্যা থেকে বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে এ বিজ্ঞপ্তি জারি করেন ইউএনও উজ্জ্বল রায়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মাছিমপুর গ্রামের মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মিজান যুবলীগের দায়িত্বে থাকলেও বিএনপির দুর্দিনে ছিলেন বলে দাবি করেন জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহিদ। এ নিয়ে তার নেতৃত্বে মধ্যনগর বাজারে বিক্ষোভ-মিছিল করা হয়।

এরই জেরে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনুর লোকজনের সঙ্গে শহিদের অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বিএনপি ও যুবদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলাজুড়ে।

মধ্যনগর থানার ওসি সজিব রহমান বলেন, আমরা কোনো সাধারণ মানুষকে হয়রানি করছি না। গ্রেফতার মিজান যুবলীগের ওয়ার্ড সহ-সভাপতি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক