হোম > সারা দেশ > সিলেট

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্য রাজনৈতিক দল নিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) এক টেবিলে ইফতার করলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তার দলের আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়ে সিলেটের ঐতিহ্য অটুট রাখার ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সবাইকে সাথে নিয়ে সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি লালন ও ধারণ করে আমরা দল-মত নির্বিশেষে আধুনিক সিলেট গড়তে কাজ করবো। সিলেটের উন্নয়ন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক কল্যাণের জন্য।

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

মন্ত্রী তার বক্তব্যে সিলেটের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা সুপেয় পানির সমস্যার সমাধান হলে কোনো ব্যক্তি নয়, পুরো সিলেটবাসী উপকৃত হবেন।

নির্বাচনের সময় আমরা যে নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, আগামী পাঁচ বছরে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সিলেটের জীবনমান উন্নয়নে প্রতিটি কাজ আগামী দিনে দৃশ্যমান হবে।

বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা আমাদের অন্যতম অগ্রাধিকার। যদিও আমরা রোজার মাত্র একদিন আগে দায়িত্ব গ্রহণ করেছি।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ শাহজাহান, খেলাফত মজলিস মহানগরের সভাপতি তাজুল ইসলাম, এনসিপি সিলেট মহানগরের আহবায়ক এডভোকেট আফজল হোসেন, মহানগর জামায়াতের নায়বে আমীর নুরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সিলেটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নাব্য হারাচ্ছে সোমেশ্বরী, হুমকিতে শতবর্ষী মধ্যনগর বাজার

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নাব্য হারাচ্ছে সোমেশ্বরী, হুমকিতে মধ্যনগর বাজারের শতবর্ষী ঐতিহ্য

এক সাথে শাহজালালের মাজার জিয়ারত করলেন সিলেটের দুই মন্ত্রী

পণ্যমূল্য স্থিতিশীল, বৃদ্ধির কোনো আশঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী হয়ে সিলেটে ফিরেই মায়ের দোয়া নিলেন আরিফুল হক চৌধুরী

সৌদিতে নির্যাতনের শিকার গৃহকর্মী আকলিমা দেশে ফিরতে চায়

জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, এখনো শেষ হয়নি মাটির কাজ

শ্রীমঙ্গলে প্রতি হালি লেবু ২০০ টাকা